২৬ মে ২০২৬ - ২১:০৪
হিজবুল্লাহ: ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না

লেবাননের হিজবুল্লাহ'র মহাসচিব 'দক্ষিণ লেবানন মুক্তি ও প্রতিরোধ দিবস' উপলক্ষে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা ও ইসরাইলকে অপমানিত ও পরাজিত করতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম রোববার দক্ষিণ লেবাননকে দখলদার জায়নবাদী শাসনের কবল থেকে মুক্ত করার বার্ষিকী উপলক্ষে বলেন, ইসলামি বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর নেতৃত্বে ইরান মাথা উঁচু করে বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এক অসাধারণ শক্তি ও স্বাধীনতাকামী বিশ্বের আশ্রয়স্থলে পরিণত হবে।

শেখ নাঈম কাসেম আরও বলেন, দক্ষিণ লেবাননকে মুক্ত করাটা ছিল প্রতিরোধ বাহিনী, লেবানের সেনাবাহিনী ও জনগণের যৌথ সহযোগিতার ফসল। প্রতিরোধ ও মুক্তি দিবসটি সব লেবাননি, বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ এবং ফিলিস্তিনের উৎসব।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরাইলের পরিকল্পনা হচ্ছে প্রতিরোধ বাহিনীকে নির্মূল করা এবং ধাপে ধাপে লেবানন দখল করা। কিন্তু তারা কখনোই এতে সফল হবে না।

Tags

Your Comment

You are replying to: .
captcha